1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পাতলা চুলের সমাধান লুকিয়ে আছে দারচিনিতে

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ঘন, কালো একঢাল চুলের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু স্বপ্ন দেখলেই তো হল না। মনের মতো চুল পেতেও চাই সঠিক যত্ন। এ দিকে চুল পড়ার সমস্যায় নাজেহল কমবেশি অনেকেই। কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। কিন্তু নামীদামি প্রসাধনীর ব্যবহার করেও সুফল মেলে না অনেক সময়। চুল ঝরা থেকে খুশকি— এই ধরনের সমস্যার দাওয়াই হতে পারে দারচিনি। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর হেঁশেলের এই উপাদানটি চুলের গোড়া মজবুত করে।

দারচিনিতে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। দারচিনি চুলের যত্নে ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুল গজায়। কম বয়সে অনেকেরই চুল পেকে যায়। এই সমস্যা দূর করতে দারচিনি দারুণ উপকারী। শরীরের যত্ন নিতেও এর উপকারিতা কম নয়। টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে, প্রত্যেক দিন আধ চা চামচ করে দারচিনি খাওয়ায় উপকৃত হয়েছে বলে দেখা গিয়েছে সমীক্ষায়। ট্রাইগ্লিসারাইড বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে দারচিনিতে। টাইপ টু ডায়াবেটিসের মতো কোনও রোগ থাকলে শরীর ইনসুলিম হরমোনের সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারে না। সেই কাজে সাহায্য করে দারচিনি।

চুল ঘন করতে কী ভাবে ব্যবহার করবেন দারচিনি?

১) দারচিনি, মধু, নারকেল তেল— এই তিনটি উপকরণ একসঙ্গ মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি যেন ঘন হয়। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করলে উপকার পাবেন।

২) এটি ছাড়াও দারচিনি ব্যবহার করার আরও একটি উপায় রয়েছে। ডিম, নারকেল তেল এবং কয়েক টুকরো দারচিনি একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের ব্যবহারে চুল

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ রোমানা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park