1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাতিল হতে পারে ১৯২ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দেশের ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কেউ আবেদন করেননি। শূন্য আবেদন পড়া এসব কলেজ ও মাদরাসায় যদি দ্বিতীয় ও তৃতীয় ধাপেও কোনো আবেদন বা ন্যূনতম শিক্ষার্থী না পায়, তাদের শোকজ করবে শিক্ষা বোর্ড। সন্তোষজনক জবাব না পেলে তাদের কলেজের স্বীকৃতি বাতিল করা হবে।

গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নামমাত্র শিক্ষার্থীর পছন্দক্রমের তালিকা রয়েছে আরও পাঁচ শতাধিক কলেজ। প্রতিষ্ঠানগুলোতে ২০০ শিক্ষার্থীর জন্য আসন থাকলেও আবেদন পড়েছে ১০-২০টি। যারা প্রথম ধাপে এসব কলেজকে পছন্দক্রমে দিয়েছেন, তারাও মাইগ্রেশন করে অন্য জায়গায় চলে যেতে পারেন। সেক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠানে আদৌও শিক্ষার্থী ভর্তি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যেসব কলেজে একজন শিক্ষার্থীও ভর্তি হবে না, সেগুলো চিহ্নিত করে প্রথমে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হবে। তাদের জবাব সন্তোষজনক না হলে কলেজের স্বীকৃতি বাতিল করা হতে পারে।

তিনি আরও বলেন, সব কলেজ-মাদরাসায় ন্যূনতম শিক্ষার্থী পাবে, কেবল প্রথম ধাপ গেলো। এখনো দুই ধাপ বাকি আছে। তখন এ কলেজগুলোও ছাত্র-ছাত্রী পেতে পারে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ রোমানা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park