1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দোয়ারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

দোয়ারাবাজার সংবাদদাতা :সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, ঘটনায় আহত হয়েছেন চারজন।শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দোয়ারাবাজার -বাঁশতলা হকনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দোয়ারাবাজারের হকনগর পর্যটন এলাকায় ঘুরতে আসেন কয়েকজন যুবক। দোয়ারাবাজার থেকে বাঁশতলা হকনগরের উদ্যেশে মোটর সাইকেলে রওয়ানা হন তারা। বিচঙ্গেরগাঁও এলাকায় এসে পৌঁছালে অপর প্রান্ত থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একলাছ মিয়া (২৭) নামের একজনের মৃত্যু হয়।

নিহত একলাছ মিয়া ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চর মাদব গ্রামের জাহির আলীর পুত্র। এঘটনায় আহত হয় আর চারজন, আহতরা হলেন- ছাতক উপজেলার দুলার বাজার একার রুহুল আমিন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরখাল গ্রামের সুলেমান মিয়ার পুত্র আনছর আলী (৩৫), সুনাফর আলীর পুত্র নুরুল হক(২৫) ও একই ইউনিয়নের মৌলারপার গ্রামের জাহিদ হোসেন (৩০)।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাজ্জাদুর রহমান জানান, স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত কয়েকজনকে নিয়ে এসেছিলেন। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। পরে আহতদের সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার এস আই সম্রাজ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে একলাছ মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। অপর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park