1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দুই দিনের সফরে ঢাকায় পৌছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জার্কাতা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরইমধ্যে তার ঢাকা সফর নিয়ে মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশের কূটনীতির অঙ্গনে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দ্বি পাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

এছাড়া আগামীকাল শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। এরপর গণভবণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তিনি। এদিন বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

সেগেই ল্যাভরভের ঢাকা সফরের বৈঠকগুলোতে বাংলাদেশের আগামী নির্বাচন ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ল্যাভরভ সম্ভবত তৃতীয় কোনো মুদ্রায় বাংলাদেশের সঙ্গে রুশ প্রকল্প সংশ্লিষ্ট লেনদেনের বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কেননা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অনেক অংশীদার দেশ রাশিয়ার সঙ্গে ডলারে লেনদেন করতে পারছে না।

সম্প্রতি ভারতীয় তেল আমদানিকারকা মস্কোকে চীনের ইউয়ানে মূল্য পরিশোধ করেছে। তাই ঢাকায় ল্যাভরভের আলোচনাটি আন্তর্কাতিক পর্যায়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ এখানে আর্থিক ও ভূ-রাজনৈতিক বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।

আরও পড়ুন…আলোচনার জন্য সবর্দ প্রস্তুত রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ দূতাবাস জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময় হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park