1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি থেকে টিটুর পদত্যাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র অসাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন খন্দকার মনিরুজ্জামান টিটু।

বৃহস্পতিবার দুপুরে রওশন এরশাদ বরাবর লেখা পদত্যাগ পত্রের মাধ্যমে গোলাম মসীহ্’র বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন টিটু।

এতে মনিরুজ্জামান টিটু উল্লেখ করেন, গত ২২ অগাস্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে বেগম রওশন এরশাদের সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য দিয়ে এই গোলাম মসীহ্ গংরা প্রকাশ্যে অযোগ্য, অদক্ষ ও বিএনপি-জামায়াতের এজেন্ট জিএম কাদেরের পক্ষে অবস্থান নেন। এরমধ্য দিয়ে সারা দেশে বিরোধী দলীয় নেতার সম্মানহানি ঘটানো হয়। এরআগে ২৪ জুন সরকার বিরোধী অবস্থান নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ডাকা বৈঠকে অংশ নেন গোলাম মসীহ্। যেখানে ছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতিকরাও।

সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পর থেকে দেশজুড়ে নাম না জানা ব্যক্তিদের অন্তর্ভূক্ত করে, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের অভিযোগ করেন টিটু।

তিনি বলেন, পরবর্তীতে যাদের অনেকেই খুঁজে পাওয়া যায়নি। সভা বা পরিচিত সভা অথবা কর্মী সভার ডাক দিয়ে অনেকে সটকে পরেন। অনেকে ফোন করে অভিযোগ করেন, অনুমতি ছাড়া কেনো তার নাম কমিটিতে রাখা হলো?

পদত্যাগপত্রে অভিযোগ এনে খন্দকার মনিরুজ্জামান টিটু বলেন, এভাবে চলতে থাকে গোলাম মসীহ্’র অসাংগঠনিক কার্যক্রম। সর্বশেষ বেগম রওশন এরশাদের সিদ্ধান্তকে অমান্য করে প্রকান্তরে গোলাম মসীহ্, জিএম কাদের পন্থীদের পক্ষে অবস্থান নেন। আর এসব কারণ দেখিয়ে বেগম রওশন এরশাদের নেতৃত্বের প্রতি আনুগ্যত প্রকাশ করে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন খন্দকার মনিরুজ্জামান টিটু।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park