1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বাংলাদেশি শিক্ষার্থী রমিম উদ্দিন আহম্মেদ ইয়াজকে (২২) গুলি করে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়। রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনা।

প্রসঙ্গত, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বাংলাদেশ সময় গত মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিমকে দুর্বুত্তরা গুলি করে হত্যা করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park