1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফেসবুকে প্রেম, পালিয়ে বিয়ে করেছেন একই কলেজের ২০ ছাত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্পর্ক গড়ে দুই মাসে বাগেরহাটের চিতলমারীতে সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। মাসিক কমিটির সভায় কলেজের অধ্যক্ষ মো. বাবুল মিঞা এ তথ্য জানান। তিনি এ জন্য স্কুল-কলেজ চলাকালে কোচিং সেন্টার চালু থাকাকে দায়ী করেছেন।

বুধবার অধ্যক্ষ বাবুল মিঞা বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে জুলাই ও আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যাবহার করে কলেজের কমপক্ষে ১১ জন পালিয়ে বিয়ে করেছে। তবে অনেকের পরিবার তথ্য গোপন করে রেখেছেন। সব মিলিয়ে প্রায় ২০ জনের মতো হবে। তবে এরা অনেকেই প্রাপ্তবয়স্ক ছিল না। এদের অধিককাংশ একাদশ শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে তিনি অভিভাকদের আরও সচেতন হওয়ার অনুরোধ করেন। সন্তানরা কোথায় কি করছেন সে ব্যাপারে নজরদারি করতে বলেন অধ্যক্ষ।

গত সোমবার এই আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

আরও পড়ুন…ফেসবুকে প্রেম করে তরুণদের ফাঁদে ফেলেন সুন্দরী কাজল

এ বিষয়ে বেদবতী মিস্ত্রী বলেন, চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ ২০ ছাত্রী পালিয়ে বিয়ে করেছে বলে সভায় তথ্য উপস্থাপন করেছেন। স্মার্টফোন ও ফেসবুক ব্যবহারের কারণে এমনটি হচ্ছে, যা খুবই উদ্বেগের।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park