1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে থানা ও বাসভবন থেকে এসি খুলে নিয়ে গেলেন ওসি রাকিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসির কক্ষ ও বাসভবন থেকে এসি খুলে নিয়ে গেছেন ওই থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম খান। থানার দু’টি এসি নিজের দাবি করছেন তিনি।

থানা সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনের এমপি’র বরাদ্দের টাকা দিয়ে দুটি এসি লাগানো হয়েছিল। গত ৭ই আগস্ট বাহুবল থানা থেকে ওসি রাকিবুল ইসলাম খানকে প্রথমে পুলিশ লাইনে বদলি করা হয়। পরে ১৪ই আগস্ট তিনি মাধবপুর থানায় বদলি হন। মাধবপুরে যাওয়ার সময় তিনি বাহুবল থানার ওসির অফিস ও বাসভবনের জন্য ব্যবহৃত দু’টি এসি সঙ্গে নিয়ে যান।

থানার সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) আওতায় হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ গত বছরের ফেব্রুয়ারীতে বাহুবল থানার ওসির অফিস কক্ষে ও বাসভবনের জন্য দুটি এসি স্থাপনে ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেন। বরাদ্দের পর পরই এগুলো স্থাপন করা হয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানায় নতুন ওসি মশিউর রহমান বলেন, আমি গত ১২ আগস্ট থানায় যোগদান করেছি। বাসভবন বা অফিসে কোনো এসি পাইনি।
মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এক অনুষ্ঠানে এই বিষয়ে এমপির দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসি খুলে নেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। ওসি রাকিবুলের এই কাজে নিন্দাও জানান তিনি।

তবে অভিযুক্ত ওসি রাকিবুল ইসলাম খান বলেন, অফিসে বা বাসভবনে কোনো এসি ছিল না। খুলে আনা এসি তার ব্যক্তিগত সম্পদ বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে (মাধবপুর – চুনারুঘাট) সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ঘটনাটি শুনেছি। বুধবার রাতে তাকে ডেকে নিয়ে কথা বলবো।

এসি খুলে নেয়ার বিষয়টা যদি সত্যিই হয় তাহলে তা খুব লজ্জাজনক। আমাদের সময়ে থানায় এসি দরকার ছিল না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park