1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিঙ্গাপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করিনি: চুন্নু

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশে ফিরে এলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার সন্ধ্যায় থাইল্যান্ড ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদ ছাপানোর অনুরোধ জানান।

পরে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক বলেন, আমাদের পার্টির মহাসচিব স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যাল্ড গিয়েছিলেন। বিএনপি নেতাদের সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। দলের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা বলা হয়। তাদের বিদেশে অবস্থানকালে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে যান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এরপরেই সিঙ্গাপুরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জাপা মহাসচিবের বৈঠকের বিষয়টি আলোচনায় আসে। জাতীয় পার্টি ও বিএনপি উভয় দলের মধ্যে এ নিয়ে গুঞ্জন চললেও কোনো সূত্র থেকেই বৈঠকের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে সোমবার বিভিন্ন সূত্রের দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, আসন্ন নির্বাচনে জোট গঠন ইস্যুতে সিঙ্গাপুরে উভয় দলের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। জাপা চেয়ারম্যানের নির্দেশে এই বৈঠকের আয়োজন করেন মীর্জা ফখরুলের বন্ধু বলে পরিচিত জাপার একজন সিনিয়র কো-চেয়ারম্যান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park