1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে ভারতীয় চিনি ও টায়ারসহ চোরাকারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

কানাইঘাট সংবাদাতা :সিলেটের কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামে থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৫ বস্তা ভারতীয় চিনি ও ৪৬টি ভারতীয় সিএনজি গাড়ীর টায়ারসহ জাকারিয়া আহমদ নামে এক চোরাকারবারি আটক করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, থানা পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর আলোকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে থানা পুলিশের একটি টিম দলইমাটি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র মোঃ জাকারিয়া (৪৫) এর বসত বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানকালে জাকারিয়া আহমদের বসত ঘরের একটি কক্ষ থেকে ভারতীয় চোরাই ১৫ বস্তা চিনি ও সিএনজি গাড়ীর ভারতীয় ৪৬টি টায়ারসহ জাকারিয়া আহমদকে আটক করা হয়।থানার ওসি আরো বলেন, গ্রেফতারকৃত মোঃ জাকারিয়া একজন চিহ্নিত চোরাকারবারী বলে আমরা জানার পর তার বাড়িতে অভিযান পরিচালনা করে উপরোক্ত মালামাল জব্দ করেছি। অভিযানের বিষয়টি সিলেটের পুলিশের ডিআইজি স্যার ও এসপি স্যারকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, থানা পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান ব্যাপক জোরদার করা হয়েছে। চোরাচালানের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মোঃ জাকারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

অপরদিকে রোববার বিকেলে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান সন্দেহে বেশ কয়েকটি গরু বোঝাই ৪টি পিকআপ গাড়ী আটক করে থানায় নিয়ে আসে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আনহার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park