1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নয়াদিল্লি সফরে আসছেন জো বাইডেন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :এ বছরটি হতে চলেছে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি ‘বিগ ইয়ার’। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এরমধ্যে আঞ্চলিক ও ভারতের নিকট প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন সংকট নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এমন আলোচনা রাজনৈতিক বোদ্ধা মহলে। সম্মেলন হতে যাচ্ছে ৯ থেকে ১০ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে। জি-২০ এর অন্য অংশীদারদের সঙ্গে এ সময় বৈশ্বিক বিভিন্ন ইস্যু মোকাবিলায় যৌথ প্রচেষ্টা নিয়ে তিনি আলোচনা করবেন। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই সহ প্রায় সব মিডিয়া এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, আলোচ্য ইস্যুর মধ্যে আছে পরিবেশবান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রশমিত করা এবং দারিদ্র্য মোকাবিলায় বিশ্বব্যাংক সহ বহুপক্ষীয় উন্নয়ন বিষয়ক ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি করা। নয়াদিল্লিতে এই সফরের সময় জি-২০তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের বিষয়ে মন্তব্য করবেন বাইডেন।

অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসেবে জি-২০তে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। ২০২২ সালের ১লা ডিসেম্বর থেকে এ বছর ৩০শে নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য জি-২০ এর প্রেসিডেন্সিতে আছে ভারত।
এ বছর জুনে যুক্তরাষ্ট্র সফর করেন নরেন্দ্র মোদি। সে সময় বাইডেন বলেছেন, নয়াদিল্লিতে সেপ্টেম্বরে জি-২০’র সামিটের জন্য অপেক্ষায় আছেন তিনি। ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে তখন বলা হয়, জি-২০’র প্রেসিডেন্সি হিসেবে নয়াদিল্লির নেতৃত্বের প্রশংসা করেছেন বাইডেন। এ সময়ে বহুজাতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সহযোগিতাকে শক্তিশালী করা হয়েছে বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায়। এর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন, মহামারি, অস্থিতিশীলতা ও যুদ্ধ। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ত্বরিত কাজ করা হয়েছে। শক্তিশালী, টেকসই, ভারসাম্যপূর্ণ এবং সবার প্রবৃদ্ধি অর্জনের ভিত্তি রচনা করা হয়েছে।

জি-২০ সামিটে জো বাইডেনের যোগ দেয়ার বিষয় এর আগে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি বলেছেন, এটা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের একটি ‘বিগ ইয়ার’। ভারত আয়োজন করছে জি-২০ এবং যুক্তরাষ্ট্র আয়োজন করছে অ্যাপেক, জাপান আয়োজন করছে জি-৭। কোয়াডে আমাদের আছে প্রচুর সদস্য। তারা নেতৃত্বের ভূমিকা নিয়েছে। তারা আমাদের দেশগুলোকে কাছাকাছি নিয়ে আসার সুযোগ দিয়েছে।

এর আগে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং বাণিজ্যমন্ত্রী গিনা রেইমন্ডো ভারত সফর করেছেন। তিনি নয়াদিল্লিতে ইন্ডিয়া-ইউএস ফোরামে যোগ দিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park