1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আড়াই মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ দুই মাস ১৯ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তের ৮৬৮ নম্বর প্রধান ও ৩ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ইউছুফের মরদেহ ফেরত দেওয়া হয়।

এ সময় ভারত পক্ষের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের শ্রী মুখ ক্যাম্পের কমান্ডার অরবিন্দ কুমার, কোচবিহারের একজন ম্যাজিস্ট্রেট, মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমন্ত মুখার্জি এবং বাংলাদেশের পক্ষে ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগুমানী ক্যাম্পের কমান্ডার সুবেদার রেজাউল করিম, জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব রহমান, জগতবেড় ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ জুন ভোরে পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্ত মেইন পিলার ৮৫৭ কাছে বিএসএফের গুলিতে নিহত হন ইউসুফ আলী। নিহত ইউসুফ আলী (২৫) উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ জুন ভোরে ইউসুফ আলীসহ ১০ থেকে ১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলার নম্বর ৮৫৭ সাব পিলার-১৩ পেরিয়ে গরু পারাপার করতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন মীররাপা ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেখানেই ইউসুফ আলীর মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা ১০-১২ জন পালিয়ে আসেন। পরে বিএসএফের পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে করে।

এদিকে ইউছুফের মরদেহ ফেরত চেয়ে বাবা শাহ জামাল ৬১ বিজিবি ব্যাটালিয়নে আবেদন করেন। বিজিবি উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। যাবতীয় প্রক্রিয়া সম্পন্নের পর ২-৩ দিন আগে মরদেহ ফেরত দেওয়ার কথা জানায় বিএসএফ।

এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ), ভারতের আদালতের একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশি যুবক ইউছুফের মরদেহ তার বাবার কাছে তুলে দেওয়া হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাটগ্রাম থানা পুলিশের উপস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিকা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park