1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

২৫ আগস্ট থেকে শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :এবারের ওয়ানডে বিশ্বকাপ গড়াচ্ছে ভারতের মাটিতে। আসরটি উপলক্ষে ২৫ আগস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি।

দর্শকদের জন্য সুখবর হচ্ছে, অনলাইনে কেনা যাবে এই আসরের টিকিট। ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারটি এবারের আসর থেকেই শুরু হয়েছে। আয়োজক দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির যৌথ সিদ্ধান্তে এই প্রক্রিয়া চালু করা হয়েছে। যারা টিকিট ক্রয় করবে, তাদেরকে প্রথমেই পেরোতে হবে রেজিস্ট্রেশন ধাপ। এরপরই চূড়ান্ত টিকিট ক্রয় করতে পারবেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ৭ দফায় কেনা যাবে বিশ্বকাপের টিকিট। কোন ম্যাচের টিকিট কখন কেনা যাবে তা অবশ্য আগেই পরিস্কার করেছে আইসিসি। ২৫ আগস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রয়। তবে এদিন কেনা যাবে ভারত ব্যতিত ওয়ার্ম আপ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট।

সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কেনা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে। অনলাইনে টিকিট কিনলেও দর্শকদের হার্ডকপি সংরক্ষণ করতে স্টেডিয়ামের বুথে যেতে হবে। ৭-৮টি বুথ থেকে এই হার্ডকপি পাওয়া যাবে।

  • একনজরে দেখে নিন কবে পাবেন কোন ম্যাচের টিকিট –
    ২৫ আগস্ট: ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ
    ৩০ আগস্ট: গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট
    ৩১ আগস্ট: চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট
    ১ সেপ্টেম্বর: লখনউ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট
    ২ সেপ্টেম্বর: বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট
    ৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
    ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিকা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park