
মুফিজুর রহমান নাহিদ:সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচা ও বাড়ির লোকজনের হামলায় কামিল আহমদ (৩৫) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাণীগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাত দশটার দিকে কামিল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পশ্চিম পাশে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় কামিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাদিকা