1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফুলপরীকে নির্যাতনের ঘটনায় ইবির সেই ৫ ছাত্রীকে আজীবন বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। আদালত থেকে ২৩ আগস্টের মধ্যে এ ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আদালতে পাঠাতে বলা হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে পাঠাব।

এর আগে ছাত্র শৃঙ্খলা কমিটির মাধ্যমে ওই পাঁচ ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। ২৬ জুলাই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে করা রিট পিটিশনের শুনানিতে বিশ্ববিদ্যালয়ের দেওয়া শাস্তিকে অপর্যাপ্ত ও বিধিবহির্ভূত আখ্যা দিয়ে ওই বহিষ্কারাদেশ বাতিল করেন আদালত।সেই সঙ্গে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির তিনটি ধারা নির্ধারণ করে দেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী পুনরায় সিদ্ধান্ত নিতে রোববার (২০ আগস্ট) ছাত্র শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে জরুরি সিন্ডিকেট ডাকে প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন ইবি শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী নামে এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। এ নিয়ে সংশ্লিষ্ট হল, বিশ্ববিদ্যালয় ও শাখা ছাত্রলীগ পৃথকভাবে তদন্ত করে। এ ছাড়া ওই ঘটনায় উচ্চ আদালতে রিট হলে আদালতের নির্দেশে জেলা প্রশাসন তদন্ত করে।

হল প্রশাসন তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী পাঁচ অভিযুক্তকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। ছাত্রলীগ তাদের প্রতিবেদন অনুযায়ী পাঁচজনকে নিজেদের নেতাকর্মী দাবি করে বহিষ্কার করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ লিজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park