1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সপ্তাহে একদিন ডাবের পানি দিয়ে কেন চুল ধোবেন?

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ডাবের পানিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ইলেক্ট্রোলাইটস, প্রাকৃতিক শর্করা এবং ভিটামিন থাকে। এই পানি কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, পাশাপাশি আপনার চুলের জন্যও একটি স্বাস্থ্যকর ও হাইড্রেটিং উপাদান। সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন ডাবের পানি দিয়ে। এতে মিলবে অনেক উপকার। জেনে নিন চুলের যত্নে ডাবের পানি ব্যবহারের কিছু উপাকারিতা সম্পর্কে।

হাইড্রেটেড রাখে চুল

ডাবের পানির হাইড্রেটিং ক্ষমতা প্রখর। তৃষ্ণা পেলে যেমন ডাবের পানি আমাদের তৃষ্ণা মেটায়, তেমনি চুলও হাইড্রেটেড থাকে। এতে লরিক অ্যাসিড রয়েছে, যা একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্যাটি অ্যাসিড। এটি রুক্ষ চুলে আর্দ্রতা যোগ করতে সাহায্য করে।

মজবুত করে চুল

চুল পড়ার সমস্যা দূর করতে চাইলে ব্যবহার করুন ডাবের পানি। এটি কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং মাথার ত্বককে উদ্দীপিত করে চুলকে শক্তিশালী রাখে। এটি রক্ত সঞ্চালন উন্নত করে। ডাবের পানিতে থাকা ভিটামিন, খনিজ এবং অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া মজবুত রাখে ও চুল পড়া কমায়।

চুলে ফেরায় প্রাণ

ডাবের পানি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যার অর্থ একবার আপনার চুল এবং মাথার ত্বকে প্রয়োগ করা হলে এটি উৎস থেকে ক্ষতিগ্রস্থ চুল মেরামত করতে কাজ করে। এতে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল, নরম ও ঝলমলে।

খুশকির প্রকোপ কমায়

সপ্তাহে একদিন ডাবের পানি দিয়ে চুল ধুয়ে নিলে কমে আসে খুশকির উপদ্রব।

চুলের বৃদ্ধি দ্রুত করে

হাইড্রেটেড চুল এবং সুস্থ মাথার ত্বক চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। সপ্তাহে একদিন ডাবের পানি দিয়ে চুল ধুলে তাই চুল দ্রুত লম্বা হয়।

তথ্য: লাভ, বিউটি অ্যান্ড প্ল্যানেট

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park