1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আগামী নির্বাচনে জনগণ আ.লীগের পক্ষেই রায় দেবে: শফিক চৌধুরী

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

বিশ্বনাথ সংবাদদাতা :সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘শুধুমাত্র নিজেদের আখের গোচানোর জন্য বিএনপি নেতা খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিলো। তারা দেশের মানুষকে বোকা বানিয়ে হা-না ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। তৎকালীণ সময়ে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে একসঙ্গে দেশের ৬৩টি জেলায় বোমা হামলা করা হয়েছিলো।’

‘আর তাতে সাধারণ জনগনের সঙ্গে দেশের অনেক আ.লীগ নেতাকর্মীদেরও প্রাণ হারাতে হয়েছে। জনগণ এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই দেশের জনগণ বিএনপিকে আর এদেশের ক্ষমতায় দেখতে চায়না।’

রোববার (২০ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দেয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শোক সভায় শফিক চৌধুরী আরও বলেন, ‘একমাত্র জনবান্ধব সরকারই হচ্ছে আওয়ামী লীগ সরকার। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর সে কারণেই আগামী জাতীয় নির্বাচনেও দেশের জনগণ আ.লীগের পক্ষেই রায় দেবে।’

দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়ার পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা, মকদ্দুছ আলী, কামরুল ইসলাম, শওকত আলী, তইমুছ আলী, শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব।

সভায় আর বক্তব্য রাখেন শ্রমকি লীগ নেতা দুলাল আহমদ, যুবলীগ নেতা রুহেল খান, কামরুজ্জামান সেবুল, জিয়াউল হক জিয়া, মাহমুদুল করিম মঞ্জু, শাহিদুজ্জামান সেলন, হেলাল আহমদ, নন্দন লার বৈদ্য, কৃষক লীগ নেতা রসু মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা মুহিত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতী দাশ পাপ্পু, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, জাহির আহমদ, মাছুম আহমদ ও শাহান শাহ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park