1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নবীগঞ্জ সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইচালক সহ ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক সহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে দুই বাস চালক সহ ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বলেন, রবিবার আবহাওয়া রৌদ্রজ্বল হওয়ায় সড়ক প্রচন্ড গরমে বিটুমিন গলে যাওয়ায় ও সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে ও যান চলাচল স্বাভাবিক করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park