1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির বিক্ষোভ ও পদযাত্রা থেকে সংঘর্ষের সূচনা হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে।

এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয় বলে জানা গেছে।অপরদিকে পুলিশের ছোঁড়া গুলি ও টিয়ারশেলে প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল ও পদযাত্রা বের করা হয়। পদযাত্রার শেষদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সাথে বাকবিতণ্ডা থেকে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকেন।

অপরদিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও মূহুর্মুহু গুলি ছুড়ে।এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ালশেল থেকে বাঁচতে সড়কে আগুন দেন।

এসময় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন প্রায় ১০ জন পুলিশ আহত হতে দেখা যায়।তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বিএনপি সুত্রে জানা যায়, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির পদযাত্রা থেকে অতর্কিতে পুলিশের উপর হামলা চালানো হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়। কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত হয়

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park