1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে ভোটার সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৩৯ হাজার

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :হাওরের জেলা সুনামগঞ্জে মোট পাঁচটি সংসদীয় আসন রয়েছে। এদিকে জেলা নির্বাচন অফিস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই পাঁচটি আসনের ভোটার তালিকা ও খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে।

গত বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এই ভোটার তালিকা প্রকাশ হয়। তালিকা অনুযায়ী এবার ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্র দুটোই বেড়েছে।

জানা গেছে, এবার জেলার এই ৫ আসনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৯ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৮৬ হাজার ৭৮৯ এবং নারী ৯ লাখ ৫২ হাজার ৭৭৭ জন। গেল নির্বাচনে এই জেলায় কেন্দ্র ছিল ৬৬৮টি। এবার খসড়া তালিকায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০১।

প্রকাশিত ভোটার তালিকা অনুসারে ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্র :

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর, ও জামালগঞ্জ) আসনে মোট ভোটার চার লাখ ৯১ হাজার ৫৫৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৯৭৩ এবং নারী ২ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৫০টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ২৫৮ এবং নারী ১ লাখ ৪১ হাজার ৪১৪ জন। এই আসনে গেল নির্বাচনে কেন্দ্র ছিল ১১০, এবার ১১৩ টি।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৭৭ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৭ হাজার ২৪১ এবং নারী ১ লাখ ৬৩ হাজার ৮৩৪ জন। গেল জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১৪২, এবার ১৪৪ টি।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৪০৫ জন। গেল জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১০৭, এবার ১১৩ টি।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে মোট ভোটার চার লাখ ৮৭ হাজার ৮৫৭ জন। গেল জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১৫৯, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬২।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park