1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবিতে ৫ হাজার আগর চারা রোপণের উদ্যোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

শাবি সংবাদদাতা :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস সবুজায়নে আগর বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।চট্টগ্রামের বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিটিউটের (বিএফআরআই) ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উন্নয়ন প্রকল্পের’ আওতায় শাবিপ্রবি ক্যাম্পাসে ৫ হাজার আগর বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনসংলগ্ন টিলায় ‘আগর বৃক্ষের প্রদর্শনী প্লট ও পরীক্ষণ স্থাপন’ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আয়োজকরা বলেন, বর্তমানে আগর গাছ বিলুপ্তপ্রায় উদ্ভিদে পরিণত হচ্ছে। আগর সিলেট অঞ্চলের আদি উদ্ভিদ। আগর গাছ এখানে বেড়ে উঠার জন্য উপযুক্ত পরিবেশ বিদ্যমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগও রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে গবেষণার মাধ্যমে এ উদ্ভিদের কার্যকরিতা আরও বেশি উপলব্ধি করতে পারবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভ‚সম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ ও প্রকল্প পরিচালক ড. মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park