1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাজনৈতিক বিরোধের জেরে ছাত্রদল নেতার বাড়ীতে হামলা-ভাংচুর

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী নেতা আজমন্দ আলীর অনুসারিরা হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে।গতকাল শনিবার উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আবু শাহরিয়ারের বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করা হয়।এতে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদী নিয়ে বাঘা ইউনিয়নের মোঃ আব্দুর রশিদের পুত্র ছাত্র নেতা আবু শাহরিয়ারের সাথে পূর্ব বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে সপ্তাহখানেক পূর্বে বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমন্দ আলীর সাথে কথা কাটাকাটি বাকবিতন্ডা হয়। স্থানীয় মুরব্বিয়ানগণ বিষয়টি আপোষ নিষ্পত্তির চেষ্টা করিলে আওয়ামী নেতা আজমন্দ গং আপোষ নিষ্পত্তিতে রাজী না হইয়া দেখে নেওয়ার হুমকী ভয়-ভীতি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় প্রতিশোধের লক্ষ্যে আজমন্দ আলীর অনুসারীরা গতকাল বিকালে ৩ ঘটিকার সময় রামদা-লাটি-রড ইত্যাদি নিয়ে তার বাড়িতে গেলে তাকে না পেয়ে ঘরে বিভিন্ন আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর চালায় এবং যাওয়ার সময় তাহারা হুমকী দিয়ে বলে যায়, আর্জমন্দ আলীর কাছে দ্রুত ক্ষমা না চাইলে তার ভবিষ্যত খুবই খারাপ হবে।

স্থানীয় চেয়ারম্যান জনাব সানা মিয়া জানান, তিনি হামলার বিষয় অবগত হয়েছেন ও আপোষ নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন।

এদিকে ছাত্রদল নেতা আবু শাহরিয়ার মুঠোফোনে বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হইয়া আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলীর অনুসারীরা আমার উপর আক্রমণের চেষ্টা করে ছিল। কিন্তু আমাকে না পাইয়া আমার বসতঘরে ভাংচুর করিয়া অনুমান ৮০/৯০ হাজার টাকার ক্ষতি সাধন করিয়া আমার পিতা-মাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবগত করলে তিনি বিষয়টি দেখে দেয়ার আশ্বাস প্রদান করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ মাহদি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park