1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাটে !

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সোমবার রাত ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ ও ভারতের কয়েকটি এলাকা। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা গেছে।আর্থকোয়াক ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার ৫ কিলোমিটার অদূরে এই ভূমিকম্পের উৎপত্তি।

কানাইঘাট ভারতের মেঘালয় ও আসাম সীমান্ত এলাকায় অবস্থিত। ভূমিকম্পের কারণে ভারতের এই দুই রাজ্যও কেঁপে ওঠে।

তবে সিলেট আবাহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয় অঞ্চল।

সোমবার রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো। সিলেটে উৎপত্তিস্থল হওয়ায় এখানে ঝাঁকুনিও অনুভূত হয়েছে বেশি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৫ দশমিক ৫। সিলেট ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বলে আসছেন বিশেষজ্ঞরা। প্রায়ই এখানে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার রাতের ভূমিকম্পের কারণে নগরজুড়ে আতংকে দেখা দেয়। নগরের বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন।

নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, ভূমিকম্পে সিলেটে জোরালো ঝাঁকুনি অনুভব করলাম। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঝাঁকুনি ছিলো। ৯ তলার উপর থে‌কে কম্পনটা বেশ বড়ই ম‌নে হ‌লো।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিত কোন খবর পাওয়া যায়নি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park