1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শপথ নিলেন পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির বেলুচিস্তান প্রদেশের সাবেক সিনেটর আনোয়ার-উল-হক কাকার।সোমবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি ভবন আইওয়ান-ই-সদরে দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে কাকারকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এসময় পাকিস্তানের সদ্য-সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। দেশটির সংবাদমাধ্যমে ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর আনোয়ার-উল-হক কাকারের শপথ নেয়ার কথা ছিল রোববার (১৩ আগস্ট)। তবে নির্ধারিত সেই সময়ের একদিন পর তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে টিভিতে প্রচারিত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন আনোয়ার-উল-হক কাকার। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পায় পাকিস্তান।

বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার মধ্যরাতে জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ক্ষমতার প্রতি আমার আস্থা আছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এখন কাকার দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিসভা গঠন করবেন। সংবিধান অনুযায়ী তার দায়িত্বগ্রহণের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

পাকিস্তানের সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। তারপর প্রেসিডেন্ট আরিফ আলভি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে নিয়োগের অনুমোদন দেন। সংবিধানের ২২৪-এ অনুচ্ছেদের অধীনে তিনি এ নিয়োগের অনুমোদন দেন।

মেয়াদ পূর্ণ হওয়ার ৩ দিন আগে গত ৯ আগস্ট রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নিলা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park