1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় চিনি ও লেগুনা গাড়ি সহ ২জন আসামী গ্রেফতার ,,

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ:

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অফিসার ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় অদ্য ১৩/০৮/২০২৩খ্রিঃ তারিখ থানার এসআই(নিঃ)/মোঃ সোহেল মাহমুদ, এসআই(নিঃ)/ দেবাশীষ শর্ম্মা, এসআই(নিঃ)/মাছুম আলম, এসআই(নিঃ)/ নঈম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ১২.৩০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন সাতবাঁক ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত ভারতীয় চিনি চোরাকারবারী ১. মোঃ কাউছার আহমদ (২৮), পিতা-মৃত জিরা মিয়া, সাং-পরচক, থানা-জকিগঞ্জ, ২। পারভেজ আহমদ (৩৫), পিতা-বাহার উদ্দিন, সাং-ফতেহপুর, থানা-বিয়ানীবাজার, সিলেটদ্বয়কে একটি লেগুনা গাড়ি যোগে ২৫(পঁিচশ)বস্তা ভারতীয় চিনি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত হইতে আমদানি করিয়া সিলেটে নিয়ে যাওয়ার পথে গ্রেফতার করে। গ্রেফতার করাকালে ০২ (দুই) জন আসামী কৌশলে দৌড়াইয়া পালিয়ে যায়। ঘটনায় জড়িত আসামীদের বিরুদ্ধে এসআই/মুহাম্মদ নঈম উদ্দিন বাদী হইয়া কানাইঘাট থানার মামলা নং-১৬, তারিখ-১৩/০৮/২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (B) এর 1(b)দায়ের করেন। এছাড়াও সড়কের বাজার এলাকা হইতে থানার এসআই/মাছুম আলম পরিত্যাক্ত অবস্থায় ০৬ (ছয়) বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক জব্দ করেন।

গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park