1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সিলেটের লামাপাড়া থেকে মাদকসহ আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : সিলেটের জালালাবাদ থানার লামাপাড়া এলাকা থেকে শিবের বাজারগামী বাগজোর-কোম্পানীগঞ্জগামী রাস্তা থেকে শুকুর মিয়া (৪১) ও  মো. রফিক মিয়া (৩৬) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

আটককৃতরা হলেন জালালাবাদ থানার দখড়ী এলাকার মৃত জমশিদ আলী ও মনোয়ারা বেগমের ছেলে শুকুর মিয়া (৪১) ও সুনামগঞ্জ সদরের কালাইয়া এলাকার নিয়ামত আলীর ছেলে মো. রফিক মিয়া (৩৬)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুকিত মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়াস্থ বীর মুক্তিযোদ্ধা কলমদর আলীর বাড়ির উত্তর পাশে শিবের বাজার হতে বাগজোর-কোম্পানীগঞ্জ গামী পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং সিলেট- থ-১১-২৮১০), ১৮ বোতল হুইস্কি ও ১৮ ভদকা উদ্ধার করা হয়।

এসএমপির মিডিয়া সেল জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২৪, তারিখ-২৭/১০/২০২৬খি) করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park