1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা :স্বামীর সঙ্গে অভিমান করে ময়ুরী (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছন। শনিবার (১২ আগষ্ট) বিকালে গোলাপগঞ্জ উপজেলায় ঢাকাদক্ষিণ বাজার সংলগ্ন একটি বাড়া বাসায় হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ময়ুরী। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে উদ্ধার করে উপজেলাস্থ ধারাবহর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের অপু ভিলায় মুক্তিযোদ্ধা চান মিয়ার মেয়ে ময়ুরী বেগম(১৮) সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজার শ্রীধরা গ্রামের আব্দুল হকের ছেলে ছাদিকুর রহমানের(৩০) সাথে গত মে মাসে তাদের বিয়ে হয়। বিয়ের ১ মাস পরে ময়ুরী জানতে পারেন ছাদিক বিবাহিত। তার স্ত্রী ও সন্তান রয়েছে। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে মনোমাল্য চলে আসছে। এর কিছু দিন পর ছাদিক বিদেশ যাওয়ার জন্য তিন লক্ষ টাকা আবদার করে। টাকা না দেওয়া কারনে মযুরীকে প্রায় সময় মারধর। মযুরীর চাপে মেয়ের সংসার টিকিয়ে রাখতে তার বাবা ১ লক্ষ টাকা দিতে রাজি হন। কিন্তু এ টাকায় বিদেশ যেতে পারবে না বলে তাকে মারধর করে ঐ দিন বাসা থেকে বের হয়ে নিরুদ্দেশ। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ করে দেয়। এভাবে স্বামীর খোঁজে দিশেহারা ময়ুরী সব সময় বন্ধ পায়। হঠাৎ ১২ আগষ্ট শনিবার তার ব্যবহৃত মোবাইলে কল দিলে ঢাকাদক্ষিণ থেকে ছেড়ে যেতে বলে। নইলে ময়ুরীর পরিবার সহ তাকে প্রাণে মেরে ফেলবে। এ কথা শুনার পর ময়ুরী স্বামীর উপর রাগ অভিমান ও ক্ষোভে হারপিক খেয়ে নিজেই আত্বহত্যার চেষ্টা করেন।

মেঝেতে ময়ুরীকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের অন্যান্য লোকজন চিৎকার শুরু করলে ঢাকাদক্ষিণ বাজারের কিছু ব্যবসায়ী ও স্থানীয় জনতা এসে ময়ুরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ময়ুরীর মা বলেন, বিয়ের তথ্য গোপন রেখে আমার মেয়েকে বিয়ে করেছে। আমি প্রসাশনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় ঢাকাদক্ষিণ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ময়ুরীর বাবার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মন্নাঘাট গ্রামে। প্রায় ১৫ বছর ধরে সে এবং তার পরিবার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে বসবাস করছেন তারা। আমরা ময়ুরীর স্বামী ছাদিকের সাথে যোগাযোগ করেছি। সে কোনভাবেই তাকে নিয়ে সংসার করতে ইচ্ছুক নই।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park