1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন –পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

 

ছাদেক আহমদ বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে আওয়ামীলীগকে স্তব্ধ করতে পারেনী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১৩ আগস্ট রোববার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক, ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park