1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে ফুলর-সানোয়ার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে ২০২৪-২৬ সেশনের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সর্ব-সম্মতিক্রমে ২০২৬-২৮ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

প্রথম অধিবেশনে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে সাধারণ সভার শুরুতেই প্রেসক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও পরে আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী। দু‘টি রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদস্য মোঃ আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক মোঃ জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, হাবিবা আক্তার, এম আলী হোসেন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী (দৈনিক দিনকাল)।

আন্তরিক পরিবেশে ব্যাপক আলোচনায় সর্ব-সম্মতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ২০২৬-‘২৮ মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি- চঞ্চল মাহমুদ ফুলর (দৈনিক দেশবার্তা ও পঞ্চবাণী), সিনিয়র সহ-সভাপতি-মোঃ আব্দুল মালেক (দৈনিক যুগভেরী) সহ-সভাপতি- জুমান আহমেদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক শুভ প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক- সাদিকুর রহমান সোহেল (দৈনিক সিলেটের দিনরাত), অর্থ সম্পাদক- পাবেল আহমদ (দৈনিক আজকালের খবর ও আজকের সিলেট), দপ্তর ও পাঠাগার সম্পাদক- ইসমাইল আলী টিপু (দৈনিক বিজয়ের কণ্ঠ ও বৈচিত্রময় সিলেট), প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক- এমরান ফয়সল (দৈনিক সিলেটের সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ আবু বক্কর তালুকদার (দৈনিক রূপালী বাংলাদেশ ও শুভ প্রতিদিন), নির্বাহী সদস্য-মোহাম্মদ নুরুল ইসলাম (দৈনিক সুরমা মেইল ও সিলেট প্রতিদিন। নির্বাহী সদস্যের একটি পদ পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে পুরণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park