1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিবন্ধনহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে এসএমপির আল্টিমেটাম

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং ভুল, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংবাদে অপপ্রচার, মানহানিকর তথ্য এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএমপি আরও জানায়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি নিবন্ধনবিহীন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক, কমেন্ট বা প্রচার করা থেকেও বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park