1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ইয়াবা বিক্রির সময় মা-ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শনিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার খাসিখাল নামক স্থান থেকে ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় মা-ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জামিল আহমদের ছেলে রিমুল আহমদ (২৮), জামিল আহমদের স্ত্রী রলি বেগম (৪২), একই এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে স্বপন (২৮) ও টিকরবাড়ি গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে গৌছ উদ্দিন (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে  খাসিখাল থেকে প্রাইভেটকার যোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সিলেটের দিকে রওয়ানা হচ্ছে আসামিরা। সাথে সাথে খাসিখাল ব্রিজের ওপর চেকপোস্ট বসায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রিজের একটু দূরে প্রাইভেটকার থামিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জামিল দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ পুলিশ গিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশী চালিয়ে ১১০ পিছ ইয়াবা উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা আসামিদের গ্রেপ্তার করা হয়। সেই সাথে ইয়াবা বহনকাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও আটক করা হয়।

পুলিশ আর জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী রিমুলের বিরুদ্ধে কমপক্ষে ৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং পলাতক আসামি জামিল আহমদ ডজনখানেকের ও অধিক মাদক মামলার চার্জশীটভুক্ত আসামি। প্রতিবারই মাদকসহ গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাবাস করার পর জামিনে মুক্ত হয়ে বাবা-ছেলে পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার  বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park