1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১১০০ পরিবারের পাশে হক ফাউন্ডেশন রমজানে বিয়ানীবাজারে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজ ডেস্ক: রমজানে ১১০০ নিম্নআয়ের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে হক ফাউন্ডেশন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার উপজেলার ১ নং আলীনগর ইউনিয়নের উত্তরভাগ টিকরপাড়া গ্রামে প্রবাসী ইমরানুল হকের নিজ বাড়িতে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের সরু পথ ধরে নারী-পুরুষ, বৃদ্ধ, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ উপস্থিত হন। প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, পিঁয়াজ, ছোলা, লবণ, সয়াবিন তেল ও খেজুরসহ রমজানের প্রয়োজনীয় খাদ্যপণ্য। আয়োজকদের দাবি, রমজানে কোনো পরিবার যেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর অভাবে না পড়ে—এই লক্ষ্যেই এ উদ্যোগ।

যুক্তরাষ্ট্র প্রবাসী ইমরানুল হক দীর্ঘদিন ধরে নিজ এলাকায় নীরবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। করোনা মহামারির সময় খাদ্য সহায়তা, ২০২২ সালের বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসুস্থদের চিকিৎসা সহায়তা ও দরিদ্র পরিবারের বিয়েতে সহযোগিতাসহ নানা সামাজিক কার্যক্রমে সক্রিয় রয়েছে হক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দেলওয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদুর রহমান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ সুফি। ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর ভাষ্য, প্রবাসে থাকলেও ইমরানুল হক নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রমজানে ১১০০ পরিবারের জন্য এই সহায়তা স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park