1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের এক পরিবারের দুই ভাই আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে যুবলীগ নেতা রুমেছ আহমদ(৩৫) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ(২৫)কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তারা দুইজনই উপজেলার দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে।

 

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশনায় এসআই সাঈদ পিপিএম নেতৃত্বে শনিবার সন্ধ্যা ৭টায় যুবলীগ নেতা রুমেছ আহমদ(৩৫) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ(২৫) গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park