
স্টাফ রিপোর্টার: ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করে তোলার লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন আক্তার। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহরিন সুলতানা সুনিয়া।
সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার। পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল মুহিত।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ও ভাদেশ্বর মোকামবাজারস্থ এক্সিম ব্যাংকের ম্যানেজার জয়নাল আবেদীন, গভর্নিং বডির অভিভাবক সদস্য আলাউদ্দিন আহমদ ও আব্দুল খালিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল ফজল।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ লতিফ আহমদ, হুসনেআরা বেগম ও রুনা বেগম।
বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের বিভাগের শিক্ষার মান উন্নয়নে আলাদা আলাদা বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞান বিভাগের মানোন্নয়নে বক্তব্য দেন গণিত বিভাগের প্রভাষক ফরিদ আহমদ চৌধুরী। ব্যবসায় শিক্ষা বিভাগের উন্নয়ন নিয়ে বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আব্দুল আল ফারুক। মানবিক বিভাগের উন্নয়ন নিয়ে বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন—পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুজ্জামান মুহিত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবির আহমদ, ইতিহাস বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মৌসুমি তালুকদার, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মৌলি দেব।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মিনুর আলী, আব্দুল আহাদ, তানু মিয়া, আব্দুল করিম, মহি উদ্দিন, মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। যারা ক্লাসে অনুপস্থিত থাকবে, তারা বেতন মওকুফসহ কোনো সুবিধা পাবে না—এ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানানো হয়।
বক্তারা আরও বলেন, নারীরা আজ দেশের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।
অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার অবনতি অনেক সময় অভিভাবকদের অবহেলা ও অনাগ্রহের কারণেও ঘটে। অভিভাবকরা যদি নিয়মিত খোঁজখবর নেন, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করেন এবং সন্তানদের শিক্ষার প্রতি উৎসাহ দেন, তাহলে ফলাফল অবশ্যই উন্নত হবে। শিক্ষা উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিন পক্ষের সমন্বয় অপরিহার্য। সবাই সচেতন হলে কলেজের সার্বিক শিক্ষা-মান আরও সমৃদ্ধ হবে।