1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে নতুন উড়োজাহাজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন উড়োজাহাজ। হজ মৌসুম ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট ঘাটতি মেটাতে দ্রুত সময়ের মধ্যে চারটি বিমান লিজে আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পাশাপাশি দীর্ঘমেয়াদে এয়ারক্রাফট কেনার জন্য চলছে এয়ারবাস ও বোয়িংয়ের প্রস্তাব যাচাই-বাছাই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের বহরে ২১টি উড়োজাহাজ আছে। উড়োজাহাজ স্বল্পতার কারণে একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো ও কিছু রুট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুসরা ইসলাম বলেন, `নতুন বিমান কিনলেও তা আসবে ২০৩২ সালের দিকে। এর আগেই হজসহ ব্যস্ত মৌসুমে ফ্লাইট পরিচালনায় ঘাটতি দেখা দেবে। তাই আপাতত লিজেই চারটি এয়ারক্রাফট আনার পরিকল্পনা চলছে।’

২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরকালে তৎকালীন সরকারকে ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী বিমান বোর্ড চারটি উড়োজাহাজ কেনার অনুমোদনও দেয়। প্রতিটির দাম ধরা হয়েছিল প্রায় ১৮০ মিলিয়ন ডলার, সঙ্গে প্রতিটি বিমানের জন্য অফেরতযোগ্য পাঁচ মিলিয়ন ডলার ‘প্রতিশ্রুতি ফি’ দেওয়ার প্রস্তাব ছিল এয়ারবাসের।

অন্যদিকে, মার্কিন নির্মাতা বোয়িং একই ধরনের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয় অপেক্ষাকৃত কম দামে, যেখানে প্রতিটি বিমানের জন্য প্রতিশ্রুতি ফি ধরা হয়েছিল মাত্র এক মিলিয়ন ডলার।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই চুক্তি আর বাস্তবায়িত হয়নি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করে আলোচনাটি স্থগিত করে।

সম্প্রতি আবারও নতুন করে এয়ারক্রাফট কেনার আলোচনা শুরু হয়েছে। বোয়িং নতুন প্রস্তাব দিয়েছে, আর এয়ারবাসও আগের উচ্চমূল্য থেকে সরে এসে তুলনামূলক কম দামে নতুন প্রস্তাব পাঠিয়েছে।

বেসামরিক বিমান চলাচল খাতের বিশেষজ্ঞদের মতে, বিমানের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রাখতে দ্রুত লিজ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। পাশাপাশি ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনায় স্বচ্ছতা ও আর্থিক যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// কলি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park