1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ছাতকে ‘জয়বাংলা’ স্লোগানে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের ছাতকে পুলিশি হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের এই ঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা “জয়বাংললা” স্লোগান দিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী ফোর্স নিয়ে পুবহাটি গ্রামে অভিযান চালান। এ সময় নাশকতার মামলার পলাতক আসামি ও ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ ওরফে জয়কে আটক করা হয়। আটক করার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে জাউয়াবাজার কলেজ ছাত্রদল নেতা আশিকুর রহমানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মমিন ফার্মেসির ভেতর থেকে পুলিশের ওপর হামলা চালায়। তারা “জয়বাংলা” স্লোগান দিতে দিতে পুলিশের হাত থেকে জয়কে ছিনিয়ে নিতে সক্ষম হয়।এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে ফাঁড়িতে ফিরে যায়।

পরদিন বুধবার দুপুরে ফাঁড়ির ইনচার্জ হযরত আলী বাদী হয়ে ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ জয়কে প্রধান আসামি করে ছাত্রদল নেতা আশিকুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।

ওইদিনই গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পরবর্তীতে পুলিশ উপজেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দবির মিয়া (৪২), সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লোকমান হোসেন (৪২), একই এলাকার আক্তার হোসেন (৪৬) এবং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর গ্রামের বদরুজ্জামান বদরুল (৪২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া লোকমান হোসেন ও আক্তার হোসেনকে আসামি ছিনতাইয়ের মামলায় দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে পৃথক আইনি প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, “জয়বাংলা স্লোগান দিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে একে একে গ্রেপ্তার করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

ছাতক ও আশপাশের এলাকায় এ ঘটনার পর চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park