1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে অবৈধ বালু উত্তোলন, ৮টি লিস্টার মেশিন ও ১১টি নৌকা ধ্বংস

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮টি লিস্টার মেশিন ও ১১টি নৌকা ধ্বংস করা হয়েছে। এছাড়া ১টি স্টিল বডি নৌকা আটক করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে লিস্টার মেশিন দিয়ে স্টিল বডি নৌকায় বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে। এসময় ৮টি লিস্টার মেশিন সহ নৌকা, ৩টি বারকি নৌকা ও ১টি স্টিল বডি নৌকা আটক করা হয়। পরে আটককৃত লিস্টার মেশিনসহ নৌকা ও বারকি নৌকা ভোলাগঞ্জ পর্যটন ঘাট এলাকায় নিয়ে কেটে কেটে ধ্বংস করা হয়। এবং স্টিল বডি নৌকা আটক করে ১০ নম্বর বিজিবি পোস্টের সামনে রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে এই মেশিন ও নৌকাগুলো আটক করা হয়। পরে স্টিল বডি নৌকা আটক করে অন্যগুলো ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park