1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আ’লীগ দেশ থেকে কেটি কোটি টাকা লুটপাট করে বিদেশে রাজকীয় জীবনযাপন করছে ———-এমরান চৌধুর

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক: সিলেট-৬ আসনেরর বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর বাংলার ঘসেটি বেগমের দখলে ছিল। টানা কয়েকবার প্রহসনের রাতের আধারে ভোটারবিহীন নির্বাচন করে মন্ত্রী এমপি বনে দেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে। বিদেশে টাকা পাচার করে গাড়ি বাড়ী করে এখন রাজকীয় জীবনযাপন করছে। মানুষের কথা বলার অধিকার ছিল না। য়ারা তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। খুন করা হয়েছে দেশের বড় বড় রাজনীতিবিদদের। ফ্যাসিস্টদের অত্যাচারে এদেশের ১৮ কোটি মানুষ শান্তিতে ছিল না।

তিনি শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই’।
সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন -সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী প্রচারদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সম্পাদক সম্পাদক এসএ রিপন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বাদল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ডা. দেলোয়ার হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাছিতুর রহমান, জেলা শ্রমিকদল নেতা শাহেল আহমদ ও যুক্তরাষ্ট্র বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবেদ হোসাইন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park