1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিউইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন বাংলাদেশি দিদারুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ বিদায় জানালেন তার সহকর্মী, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার স্থানীয় সময় জানাজা শেষে তাকে নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে দাফন করা হয়। এর আগে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশসহ অনেক কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি। জানাজা ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে দিদারুল ইসলামকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করা হয়। এনওয়াইপিডির এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখা হয়, ‘নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম।’

কমিশনার জেসিকা টিশ বলেন, ‘দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি নায়কোচিতভাবেই আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউইয়র্ক নয়, বাংলাদেশও গর্ব করতে পারে তার ওপর। দিদারুল দুই শহরের সন্তান—বাংলাদেশে তার শৈশব কেটেছে আর নিউইয়র্কে তিনি গড়ে তুলেছিলেন এক নিবেদিতপ্রাণ সেবামূলক জীবন। মাত্র ২০ বছর বয়সে নিউইয়র্কে আসেন এবং নিজের নিষ্ঠা, সাহস ও পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করেন।’

দিদারুলের পুলিশ ক্যারিয়ার শুরু হয় স্কুল সেফটি এজেন্ট হিসেবে। পরে তিনি পেট্রল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকর্মীদের মতে, তিনি ছিলেন নির্ভীক, সৎ ও সবার প্রিয়।

৩৬ বছর বয়সে নিহত দিদারুল রেখে গেছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহীকে। শিগগিরই তার তৃতীয় সন্তানের জন্ম হওয়ার কথা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park