1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে এসইডিপি’র পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায়২০২২-২৩ সালের ২৭ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের নিকটস্থ একটি সেন্টারের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রাব্বানী মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

গোলাপগঞ্জের উপজেলা একডেমিক সুপার ভাইজার আছিয়া খাতুনের সঞ্চালনায় জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরীর স্বাগতে বক্তব্যেও মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসেমিনেশন অব ন্যশনাল কারিকুলাম স্কিম উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আজমল হোসাইন।

আশরাফুল হক চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, সরকারি এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার শর্মা, জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সরকারী এমসি একডেমীর শিক্ষার্থী সারওয়ান আহমদ নাবিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, সিলেটের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ কারিগরি ও মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক, গণমাধ্যম কর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও কর্মদক্ষতার জন্য এধরনের পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের উৎসাহিত করা হবে বলে অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, পারফরম্যান্স বেজড গ্র্যান্টস প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগে সহায়ক ভূমিকা রাখছে। শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, মানুষ গড়ার অন্যতম মাধ্যম এই প্রকল্প শিক্ষকদের আরও দায়িত্বশীল করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনবে

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park