1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিখোঁজ জকিগঞ্জে লাশ উদ্ধার ভারতে

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

জকিগঞ্জ প্রতিনিধি :সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া এক দিনমজুরের মরদেহ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে উদ্ধার করেছে ভারতের পুলিশ। পরে শনিবার রাতে বিএসএফ-বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়। ওই ব্যক্তির নাম মো. আব্দুল মালিক (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক গ্রামের বাসিন্দা ও মো. ইব্রাহিম আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ভারতের আসামের করিমগঞ্জ থানা পুলিশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে ভারতের করিমগঞ্জে বসবাসরত আব্দুল মালিকের আত্মীয়-স্বজন মরদেহটি শনাক্ত করেন। মরদেহ শনাক্তের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে কাস্টমঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। পরে তা নিহতের স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আব্দুল মালিকের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, গত ৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টায় আব্দুল মালিক উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর ১৫ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের বিপরীত পাশে কুশিয়ারা নদীর ভারতীয় অংশে একটি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতের করিমগঞ্জে বসবাস করা আব্দুল মালিকের আত্মীয়-স্বজনরা লাশটি আব্দুল মালিকের বলে সনাক্ত করেন।

পুলিশ সূত্র আরও জানায়, আব্দুল মালিক প্রায়ই জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে। স্থানীয় অনেকের ধারণা, স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি নিখোঁজ হয়ে মারা যান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park