1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বনাথে মদ ও তৈরীর উপকরণসহ যু ব ক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :‘দুই লিটার চোলাই মদ ও মদ তৈরীর পাঁচ লিটার উপকরণ’সহ সকুল রবি দাস (২৬) নামের এক যুবককে নিজ বাড়ি থেকে আটকের পর ভ্রাম্যমান অভিযানে সাজা প্রদান করা হয়েছে।

সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন’র যৌথ অভিযানে সকুলকে আটক করা হয়।

সে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ধর্মদা গ্রামের (মুচিবাড়ি) মৃত গৌরা রবি দাসের পুত্র।

সকুল রবি দাসকে ‘মদ ও মদ তৈরীর উপকরণ’সহ আটকের পর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত ভাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ‘জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন’র যেথ অভিযানে সকুলের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে বসতঘরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ ও মদ তৈরির ৫ লিটার কাঁচামাল জব্দ করা হয়। পরবর্তীতে এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত ‘মদ ও মদ তৈরীর উপকরণ’ ধ্বংস করা হয়।

এব্যাপারে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আটককৃত সকুল রবি দাসকে ভাম্যমান অভিযান পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানার দন্ড প্রদান করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park