1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জৈন্তাপুরে পৃথক অভিযানে আটক করা হলো ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জৈন্তাপুরে চোরাইপণ্য ও চোরচক্রের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা দেড় টন চুঁইঝাল, একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ। এই অভিযানের সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মাহুতহাঁটি সংলগ্ন তামাবিল মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সদস্যরা বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ঢাকামেট্রো-ন-১৩-২০৯৭ নম্বরের একটি নীল রঙের ট্রাকে ১ হাজার ৫শ’ কেজি চুঁইঝাল জব্দ করে। যা চোরাইপথে ভারত থেকে আনা হয়েছিল। এসময় ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার লুনি গ্রামের রেজাউল করিম, বরিশালের মুলাদী থানার সিয়াম মুন্সি, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার জিলানী এবং কুমিল্লার হোমনা উপজেলার ফাহিম। এদের সবার বয়স ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব চুঁইঝাল চোরাই পথে ভারত থেকে এনে যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

অপরদিকে, আরেকটি অভিযানে সিএনজি চালিত অটোরিকশা চুরির সময় চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশ।

জানা যায়, বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম রামপ্রসাদ গ্রামে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনতা আটক করে। তার বয়স প্রায় ৩০ বছর। পরবর্তীতে জৈন্তাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির বিষয়টি স্বীকার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ‘চুঁইঝাল পাচারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অটোরিকশা চুরির ঘটনায় মালিকের দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park