1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারতে গেলো প্রধান উপদেষ্টার উপহারের আম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপহারের আম ভারতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে ট্রাকে করে আমগুলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে পাঠানো হয়।

কূটনৈতিক সৌহার্দ্য ও দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে এ উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাকে করে ৬০টি কার্টুনে মোট ৩০০ কেজি আম তামাবিল স্থলবন্দরে এসে পৌঁছায়।

আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমুল্যানজ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন।

আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন, দুই দেশের কাস্টমস ও স্থলবন্দর কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে পাঠানো উপহারের আম ভারতের কর্মকর্তাদের কাছে সুষ্ঠুভাবে হস্তান্তর করা হয়েছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park