1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-ঢাকা মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের অলিপুর এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকার মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শতাধিক অবৈধ চায়ের দোকান, বিভিন্ন পণ্যের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন-শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিমের পরিকল্পনায় উচ্ছেদ অভিযান সম্পন্ন করেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়ছল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন-সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথসহ পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর একটি দল।

ইউএনও পল্লব হোম দাস বলেন, ‘জাতীয় মহাসড়কের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে যত্রতত্র দোকানপাট গড়ে তোলা হয়েছিল। এতে সড়কে যানজট তৈরি হতো, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘এ অভিযানে প্রায় দুই একর জমি উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে যেন পুনরায় কেউ দখল করতে না পারে, সে জন্য এলাকাগুলো নজরদারির আওতায় আনা হবে।’

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘প্রায় ১০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সময়-সুযোগের কারণে আগে এমন উদ্যোগ নেওয়া যায়নি। কিন্তু ৫ আগস্টের পর স্বাধীনভাবে আমরা এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করতে পেরেছি।’ তিনি জানান, এখানে দুইটি পুলিশ বক্স নির্মাণ করা হবে। একটি ইন্ডাস্ট্রিয়াল ও অন্যটি হাইওয়ে পুলিশের অধীনে থাকবে এবং ২৪ ঘণ্টা সেবা দেবে পুলিশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park