1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পাঠানটুলা ও মেজরটিলায় জামায়াতের প্রচার মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৭ দফা দাবীতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছে। এই ৭ দফা জুলাই-আগস্টের শহীদ ও গাজীদের স্বপ্নের বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করবে।

ঢাকায় ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সমাবেশ। এটি হবে দেশে নতুন ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দেশপ্রেমিক জনতার সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবী বাস্তবায়নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। সমাবেশ সফল করতে শহর, গ্রাম, পাড়া-মহল্লায় ব্যাপকহারে গণসংযোগ বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর জালালাবাদ থানার উদ্যোগে পাঠানটুলা ও শাহপরান পূর্ব থানার উদ্যোগে মেজরটিলা এলাকায় অনুষ্ঠিত পৃথক প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ উপরোক্ত কথা বলেন।

শাহপরান পূর্ব থানা জামায়াত :

১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোগে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে মঙ্গলবার (১৫ জুলাই) বাদ মাগরিব নগরীর মেজরটিলা এলাকায় প্রচার মিছিল বের করে শাহপরান পূর্ব জামায়াত। মিছিলটি মেজরটিলা বাজার থেকে শুরু হয়ে টিলাগড় পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী। মিছিলে শাহপরান পূর্ব থানার সকল ওয়ার্ড-ইউনিটের সর্বস্তরের জনশক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন।

জালালাবাদ থানা জামায়াত :

ঢাকায় জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আসর নগরীর পাঠানটুলা এলাকায় প্রচার মিছিল বের করে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত। মিছিলটি মদীনা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে পাঠানটুলা পয়েন্ট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

থানা আমীর ক্বারী মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জুনাইদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, আশফাক আহমদ চৌধুরী আনাস, ফয়সল আহমদ, ফয়জুল হক, আতিকুর রহমান আতিক, প্রভাষক দুলাল আহমদ ও আব্দুর রাজ্জাক রাজন প্রমূখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park