1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি: কর্মসূচি ঘোষণা করল যুবদল

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের পর এবার জাতীয়তাবাদী যুবদল কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়।

এতে বলা হয়, সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল-দৈনিক বাংলা-প্রেসক্লাব-কদম ফোয়ারা-মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার কর্মসূচিতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশগ্রহণ করবে।

এ ছাড়া একইদিনে সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে নেতাকর্মীসহ ঘোষিত কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন।

এর আগে, একই দাবিতে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

ঘোষণা অনুযায়ী, সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া একইদিন সারাদেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park