1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এশিয়ান হকিতে নারীরা তৃতীয়, পুরুষরা চতুর্থ

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল দারুণ সাফল্য পেয়েছে। প্রথমবারের মতো এই বয়সভিত্তিক আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে তারা তৃতীয় স্থান অর্জন করেছে।

রোববার চীনের দাজহুতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন আইরিন রিয়া। ম্যাচের শুরুতে গোল করে লিড নেয় কাজাখস্তান, তবে আইরিনের জোড়া গোল ও অধিনায়ক রিমন সারিকা, কনা এবং নিনিসেন রাখাইনের গোলে দাপুটে জয় পায় বাংলাদেশ। কাজাখস্তান ম্যাচের শেষ দিকে একটি গোল পরিশোধ করে ব্যবধান কিছুটা কমায়।

নারী দলের তুলনায় পুরুষ দল থেকে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু তারা চতুর্থ হয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-৫ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দল। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ সমতা থাকলেও শেষ কোয়ার্টারে তিন গোল হজম করে হেরে যায় তারা।

সেমিফাইনালেও একইরকমভাবে এগিয়ে থেকেও শেষ কোয়ার্টারে জাপানের বিপক্ষে হারতে হয়েছিল বালক দলকে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park