
সিলেট আলাপ ডেস্ক :সিলেটে চা দিতে দেরী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামি আব্বাসকে আটক করেছে পুলিশ।
রোববার(১৩ জুলাই) বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সিলেট কোতোয়ালি থানাপুলিশ।
রোববার সকালে নগরের কাজির বাজার কাজির মাছ বাজারের পাশের একটি ছাপড়ি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে, বলেও জানায় পুলিশ।
নিহত হোটেল কর্মচারী রুমন (২৬), দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার মৃত তকলিছ আলীর ছেলে। তিনি কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন একটি নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারি ছিলেন।
স্থানীয়রা জানান, এদিন সকালে অজ্ঞাত এক কাস্টমার কাজির মাছ বাজারের পাশে অবস্থিত নিরু বাবুর চায়ের দোকানে ঢুকেন চা দিতে বলে। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় কর্মচারি রুমনের সাথে তর্কে জড়ালে চা দোকানের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রপ্ত কর্মকতা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার পরপরই পুলিশের অভিযান শুরু হয়। ইতোমধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামী আব্বাস মিয়াকে আটক করা হয়েছে। নিহতের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// নিশাত আনজুম
