1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের হত্যা মামলার চার আসামী টাঙ্গাইলে গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জকিগঞ্জে সোহেল আহমদ হত্যা মামলার চার আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১২ জুলাই) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় পৃথক অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন নকলা ও ভারই এলাকায় র‌্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জকিগঞ্জ উপজেলার সমসখানি গ্রামের মফুর আলীর ছেলে জাকির আহমদ (৪২), এহিয়া আহমদ (৩৫), জাবের আহমদ (২৮) ও জাকির আহমদের ছেলে শান্ত আহমদ (১৯)।

র‌্যাব জানায়, জকিগঞ্জের সমসখানি গ্রামের সোহেল আহমদ হত্যাকান্ডের ঘটনায় গত ৯ জুলাই থানায় মামলা হয়। এরপর র‌্যাব আসামীদের ধরতে তাদের অবস্থান সনাক্তের চেষ্টা চালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার নকলায় অভিয়ান চালিয়ে জাকির আহমদ ও এহিয়া আহমদকে গ্রেফতার করা হয়। পরে একই থানার ভারই এলাকা থেকে জাবের আহমদ ও শান্ত আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজু

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park